ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মতিহারে বিজিবির অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১১:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১১:২০:১১ অপরাহ্ন
মতিহারে বিজিবির অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মতিহারে বিজিবির অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক
রাজশাহী নগরীতে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) অভিযানে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা, একটি অটোরিক্সা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , মতিহার থানাধীন পারহাউজ পাড়া এলাকায় মাদক পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক রিকশাচালক বিজিবির উপস্থিতি টের পেয়ে রিকশা ফেলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. সিরাজুল ইসলাম (৩৩), সে রাজশাহীর চারঘাট উপজেলার মীরকামারী গ্রামের বাসিন্দা এবং শাহাদাৎ হোসেনের ছেলে।

পরবর্তীতে বিজিবি সদস্যরা আটককৃত ব্যক্তির রিকশা তল্লাশি করে রিকশার সিটের নিচে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেন। এ ছাড়া তার কাছ থেকে একটি অটোরিক্সা ও দুটি মোবাইল ফোন (GDL ও Samsung Galaxy) জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য, যানবাহন এবং মোবাইল ফোন মতিহার থানায় হস্তান্তরের করা হয়েছে। জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৩২ হাজার ৩৭৫ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা