ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:১১:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পরাজয়ের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়াতে এই তালিকায় শীর্ষে এখন টাইগাররা। এখন পর্যন্ত ১৮৮ টি-টোয়েন্টির মাঝে ১১২টিতে হেরেছে লাল-সবুজ দলটা। জয় পেয়েছে ৭২ ম্যাচে।

সর্বোচ্চ হারের এই তালিকায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন ২১৮ ম্যাচ খেলে ১১০ হার নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। শ্রীলঙ্কা ২০৩ ম্যাচ খেলে ১০৯ পরাজয় নিয়ে আছে তৃতীয় অবস্থানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি পেরোনো অন্য দলগুলো হলো পাকিস্তান (১০৫) এবং জিম্বাবুয়ে (১০৩)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০টি পরাজয়ের লজ্জার রেকর্ডটিও বাংলাদেশের। গত বছর ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচটি ছিল টাইগারদের শততম পরাজয়। 

এই অনাকাঙ্ক্ষিত এবং বিব্রতকর রেকর্ডটি বাংলাদেশ কতদিন ধরে রাখে, তা বলা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ যদি এই মাসে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারে, তবে হয়তো রেকর্ডটি তাদের কাছে ফিরতে পারে। শ্রীলঙ্কা জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, সেখানেও লঙ্কানদের রেকর্ড কমানোর সুযোগ কম।

উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে। সেই থেকে শুরু, হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার