ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন

রাজামৌলীর ছবির জন্য প্রিয়ঙ্কা নিচ্ছেন ৩০ কোটি!

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:০৮:৪৪ অপরাহ্ন
রাজামৌলীর ছবির জন্য প্রিয়ঙ্কা নিচ্ছেন ৩০ কোটি! ছবি: সংগৃহীত
এসএস রাজামৌলীর ছবি নিয়ে দর্শকের কৌতূহলের শেষ থাকে না। তাঁর ছবিতে বরাবরই বড় চমক থাকে। রাজকীয় পোশাক, পৌরাণিক আবহ— সব মিলিয়ে এক নতুন জগৎ তৈরি করেন পরিচালক। তাই ছবির বাজেট ও তারকাদের পারিশ্রমিকও হয় আকাশছোঁয়া। বর্তমানে পরিচালক ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে। এই ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যাচ্ছে। বাকি তারকারা রাজামৌলীর ছবিতে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক নেন?

শোনা যাচ্ছে, ‘বারাণসী’ ছবিটি তৈরিই হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশবাবু। তিনি নাকি এই ছবির জন্য একটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে ছবির লভ্যাংশের ৪০ শতাংশ তাঁর। এই চুক্তিই হয়েছে তাঁর সঙ্গে। ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারনও। তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

এস এস রাজামৌলীর আরও একটি গুরুত্বপূর্ণ ছবি হল ‘আরআরআর’। এই ছবির জন্য জুনিয়র এনটিআর ও রাম চরণ, দু’জনেই ৪৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন। ছবিতে অজয় দেবগনও বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন। মাত্র আট মিনিটের জন্য বিশেষ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু, অভিনেতা পেয়েছিলেন মোট ৩৫ কোটি টাকা। অর্থাৎ হিসাব করলে দাঁড়ায়, প্রতি মিনিটের জন্য তিনি ৪.৩৫ কোটি টাকা পেয়েছিলেন। ছবিতে আলিয়া ভট্টও অভিনয় করেছিলেন। তিনি পেয়েছিলেন ৯ কোটি টাকা।

এস এস রাজামৌলীর বিখ্যাত ছবি ‘বাহুবলী’। ছবির দু’টি ভাগের জন্য প্রভাস পেয়েছিলেন মোট ২৫ কোটি টাকা। রানা দগ্গুবাটি অভিনয় করেছিলেন খলনায়কের চরিত্রে। তিনি পেয়েছিলেন ১৫ কোটি টাকা। ছবির দুই অভিনেত্রী অনুষ্কা শেট্টী ও তমন্না ভাটিয়া ৫ থেকে ১০ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পেয়েছিলেন।

কিন্তু পরিচালক নিজে কত পারিশ্রমিক নেন? ‘বারাণসী’ ছবির লভ্যাংশ থেকে তিনি ৩০-৪০ শতাংশ ভাগ নেবেন বলে জানা গিয়েছে। তবে প্রায় প্রতিটি ছবি থেকে প্রায় ২০০ কোটি টাকা করে উপার্জন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল