ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১০:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১০:০০:৩২ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭
রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে নগরীতে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেফতারকৃতরা হলো: মোঃ নয়ন আলী (৩০), সে নগরীর রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও মৃত মন্টু আলীর ছেলে এবং রাসিক ৬ নং ওয়ার্ডের বসুয়া গ্রামের যুবলীগ কর্মী, মোঃ জাহিদুল ইসলাম (৩৬), সে শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মোঃ শমসের আলীর ছেলে, আজিজুল ওরফে আইদুল (৫৩), সে মৃত সাইফুদ্দিনের ছেলে, একই এলাকার মোঃ গোলাম রসুল মৃত মমিন মণ্ডলের ছেলে, একই থানার হুজুরিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সে মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং একই এলাকার যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান মৃত আবুল হোসেনের ছেলে। মোঃ গোলাম রসুল, মো. শহিদুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমান সকলেই নগরীর কর্ণহার থানার বাতাস মোল্লা এলাকার বাসিন্দা।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণ ঘটানো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযানে এসব গুরুতর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩ জন রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক