ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা নিখোঁজ মাদরাসাছাত্রের ৯ দিনেও খোঁজ মেলেনি এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০ ‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী  ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:২৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:২৮:৫১ অপরাহ্ন
বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর নিয়ামতপুরে বাড়ির উঠানে নিচু জায়গায় মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত  অভিযোগ করেছেন। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের (ইউপি) কাঁঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বসতবাড়ির সামনের উঠানে (খলিয়ান) উঁচু করার জন্য মাটি উঠানোর কাজ করা হয়। শুক্রবার সকালে নজরুল ইসলামের বাড়ির সামনের উঠানে (খলিয়ান) মাটি উঠানোর কাজ করার সময় রেজাউল, এমদাদুল, রুস্তম, জাহিদ হাসান, রফিকুল, এমরান, এনামুল, মমিন, হেলাল, ইতি, হায়াতনসহ আরো কয়েকজন মিলে কাজে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,এঘটনার জের ধরে এদিন বিকেলে অভিযুক্ত এমদাদুলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নজরুল ইসলাম, মন্টু, আজাহার, মৌসুমী, রোকেয়া ও আব্বাস আলীকে এলোপাতাড়িভাবে বেধড়ক মারধর করে। এনিয়ে বেশী বাড়াবাড়ি করলে তাদের গ্রামছাড়া করার হুমকি দেয় অভিযুক্তরা।

নজরুল ইসলাম বলেন,অভিযুক্তরা তাদের মারধর করে মন্টুর মুদির দোকানে প্রবেশ করে ২০ হাজার টাকার মালামাল লুটপাট করে এবং রোকেয়ার গলায় থাকা ৫ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এঘটনার কিছু ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করেন স্থানীয় সাংবাদিক আলমগীর কবির। অভিযুক্তরা সাংবাদিক আলমগীর কবিরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরই জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাইদুর রহমান, মিরাজ ও আজাহার আলীর ১৫ বিঘা আমন ধানের খড়ে (২০ কাহন) আগুন ধরিয়ে দেয় রেজাউলের লোকজন। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেজাউল বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সব অভিযোগ অস্বীকার করেন। 

এবিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০