ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:১৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:১৪:৫২ অপরাহ্ন
ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। গতকাল (২০ ডিসেম্বর) তার দাফন সম্পন্নের পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কবি নজরুলের ইচ্ছানুযায়ী ১৯৭৬ সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। এরপর এই স্থান শুধু কবির সমাধি নয়, দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে।
 
জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। এ ছাড়া এখানে সমাহিত হয়েছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার কামরুল হাসান। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এখানেই সমাহিত করা হয়েছে।

সর্বশেষ গতকাল শহীদ শরিফ ওসমান হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করা হলো।

পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এই প্রাঙ্গণে দাফন করা হয়। এর মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী গুরুত্ব পেল নতুন মাত্রা।
রোজ অসংখ্য মানুষ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এখানে এলে তারা জাতীয় কবির পাশাপাশি তারা দেশবরেণ্য অন্য গুণীজনদেরও স্মরণের সুযোগ পান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক