ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

লিবিয়ায় সাগরে ভাসছে ইতালি যাওয়ার স্বপ্ন, ৩৫ লাখ টাকা নেওয়া দালালকে পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:০১:৩৭ অপরাহ্ন
লিবিয়ায় সাগরে ভাসছে ইতালি যাওয়ার স্বপ্ন, ৩৫ লাখ টাকা নেওয়া দালালকে পুলিশে সোপর্দ লিবিয়ায় সাগরে ভাসছে ইতালি যাওয়ার স্বপ্ন, ৩৫ লাখ টাকা নেওয়া দালালকে পুলিশে সোপর্দ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থীকে অবৈধ পথে ইটালি নেওয়ার পথে হত্যা করে দালালরা সাগরে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জীবিত না হোক মৃত ছেলের মরদেহ ফিরে পেতে বাড়িতে স্বজনরা আহাজারি করছেন। আশপাশের লোকজন প্রতিনিয়ত ওই বাড়িতে ভিড় করছেন। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত দালালকে আটক করে পুলিশ দিয়েছেন স্বজনরা।
 
নিহত রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে। অভিযুক্ত দালাল আবুল কালাম আজাদ একই উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের বাসিন্দা।

নিহতের বাবা গোলাম কিবরিয়া ফিরোজ বলেন, দালাল আবুল কালাম আজাদের বড় ছেলে সাদ্দাম আগে থেকেই ইটালি থাকে। এ অবস্থায় তার ছোট ছেলে জাকারিয়ার সাথে আমার ছেলে স্বাধীনকেও ইটালি পাঠানোর প্রস্তাব দেয়।

তাতে রাজি হলে কালামের দুই মেয়ের জামাই (ঢাকায় অবস্থানরত) উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের ইউনুস আলী ও মধ্যবড়হর গ্রামের মোন্নাফ আলীর সাথে কথা হয়। এরপর কালামকে ২৫ লাখ টাকা দেই। চলতি বছরের ২২ মে আজাদের ছেলে জাকারিয়া ও আমার ছেলে স্বাধীন ইতালীর যাওয়ার জন্য বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করে।

ফিরোজ আরো বলেন, তাদের প্রথমে ভারতের চেংনাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলংকা, মিশর ও সর্বশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়।

মাঝে ছেলে স্বাধীন আটক হয়েছে এবং কারাগারে আছে এমন কথা বলে দুই দফায় আরো ১০ লাখ নেয় কালাম। পাশাপাশি শ্রীংলকায় পৌছার পর তার ছেলে জাকারিয়াকে আমার ছেলের কাছ থেকে আলাদা করে দেয়।

ফিরোজ বলেন, গত ১২ নভেম্বর ১২২ জনকে একটি ট্রলারে করে লিবিয়া থেকে সাগর পথে ইতালি পাঠানোর চেষ্টা করে দালালরা। কিছুদুর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে গেলে ট্রলারে থাকা ৯৭জনকে মারধরের পর হত্যা করে সাগরে ভাসিয়ে দেয় তারা। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি, নিহতদের মধ্যে আমার ছেলে স্বাধীনও রয়েছে।

ফিরোজ আরো বলেন, বেঁচে যাওয়াদের মধ্যে মাদারীপুরের ৭ জন গত ১৮ ডিসেম্বর দেশে ফিরেছেন। ওই দিন বিমানবন্দরে গিয়ে তাদের কাছ থেকে আমার ছেলে স্বাধীন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি।

ফিরোজ বলেন, এ ঘটনার পর কালামকে অনেক বলেছি, আমার ছেলের লাশটা অন্তত এনে দেও। কিন্তু সে কোনো কর্ণপাত করেনি। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিতে গিয়ে আরো ২/৩ লাখ টাকা খরচ করেছি। কিন্তু ছেলের কোনো হদিস মেলেনি। আজ শনিবার (২০ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে দালাল কালামকে আটক করেছি। তাদের স্বজনরা কেউ এ বিষয়ে দায়িত্ব না নেওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

ছেলের ছবি বুকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বাধীনের মা নারগিস খাতুন বলেন, ছেলে স্বাধীন এইচএসসি পাশ করে বিএ ক্লাসে ভর্তি হয়েছিল। দালাল কালাম নিজেও ১৫ বছর ইতালিতে ছিল। তার বড় ছেলে সাদ্দাম এখনও ইতালিতে আছে। আমার ছেলে স্বাধীন ও কালামের ছোট ছেলে জাকারিয়া দুই জন বন্ধু। জাকারিয়াও ইটালি যাবে তাই ছেলেকে পাঠাতে রাজি হয়েছিলাম। ওরা আমার ছেলেকে হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছে। তার লাশও শেষবারের মতো দেখতে পারলাম না। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর আজ শনিবার সন্ধ্যায় বলেন, নিহত স্বাধীনের স্বজনরা দালাল আবুল কালাম আজাদকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করেছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি