ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে ছাত্র-জনতার মশাল মিছিল

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:৪১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:৪১:০৮ অপরাহ্ন
শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে ছাত্র-জনতার মশাল মিছিল শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে ছাত্র-জনতার মশাল মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মশাল মিছিলটি পৌর শহরের শিবদিঘী ‘জুলাই চত্বর’ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলটি অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় আধা ঘণ্টা চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে রাখেন।

মশাল মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ, মো. আল হাবিব, মো. জসিম, তারেক মাহমুদ, জেলা ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাজাহান বিশ্বাস, যুগ্ম সমন্বয়ক মোকাররম হোসেন সাদ্দামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-জনতা।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। বক্তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা পতিত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বিভিন্ন শ্লোগান দেন। পৌরশহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরদিন শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিহত শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান