ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৬:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:২৮:০২ অপরাহ্ন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তিন ফসলি কৃষিজমি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। অবৈধ পুকুর খনন সিন্ডিকেটের দৌরাত্ম্য এতটাই বেপরোয়া, ফসলি জমি রক্ষায় বাধা দিতে গিয়ে জুবায়ের হোসেন (২৫) নামের এক কৃষককে ভেকু (খনন যন্ত্র) দিয়ে পিষে হত্যার ঘটনা ঘটেছে। একদিকে লাশের স্তূপ, অন্যদিকে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের রহস্যজনক নীরবতায় গোদাগাড়ী ও মোহনপুর এলাকায় চলছে ফসলি জমি নিধনের মহোৎসব।

তানোর ও মোহনপুরের সীমান্তবর্তী বড় পালশা বিলে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঘটে এক বীভৎস হত্যাকাণ্ড তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননে বাধা দিতে গিয়েছিলেন স্থানীয় জুবায়েরসহ কয়েকজন গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীদের মতে, খনন কাজের নেতৃত্বে থাকা প্রভাবশালী আনিসুর রহমান বকুল, রুহুল ও রুবেলের নির্দেশে ভেকু চালক জুবায়েরকে পিষে দেয়।

ঘটনার পর সিন্ডিকেটের দাপটে নিহতের পরিবার মামলা করতেও হিমশিম খাচ্ছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালীদের ভয়ে নিহতের চাচা নিজেই হাসপাতাল থেকে তড়িঘড়ি লাশ বাড়িতে নিয়ে যান। যদিও এ ঘটনায় ভেকু চালক আব্দুল হামিদকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ, কিন্তু মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।

এদিকে খবর পেয়ে রাতেই মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দীন ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।

ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ভেকু ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওসি মঈনুদ্দীন বলেন, নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তাদের সঙ্গে কথা বলে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় আনার চেষ্টা চলছে। আটক ভেকু চালকের নাম আব্দুল হামিদ (২৮)। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার