ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

পোশাক নিয়ে রীতিমতো অস্বস্তিতে নিধি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৫:৪৪ অপরাহ্ন
পোশাক নিয়ে রীতিমতো অস্বস্তিতে নিধি ছবি: সংগৃহীত
তেলুগু ছবির জনপ্রিয় এই নায়িকার বলিউডে কাজ শুরু টাইগার শ্রফের বিপরীতে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে। তিনি নিধি আগরওয়াল। এর পরে নাগ চৈতন্যের সঙ্গে ছবি করেও প্রশংসিত হন। এ বার প্রভাসের বিপরীতে নিধিকে দেখা যাবে ‘রাজা সাব’ ছবিতে। বুধবার সেই ছবির গানমুক্তি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার নিধি। কী ভাবে রক্ষা পেলেন অভিনেত্রী?

গায়ের ওড়নায় টান মারছে কেউ, আবার ছবি তুলতে চেয়ে কেউ নায়িকার এতটাই কাছে চলে আসছে যে দৃশ্যত অস্বস্তিতে নিধি। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়ে নিজস্বী তুলতে চাইছেন। থিকথিকে ভিড়ের মাঝে একপ্রকার দিশাহারা অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে অনুষ্ঠানস্থলের মূল দরজা থেকে গাড়ি পর্যন্ত দূরত্ব পৌঁছোতে প্রায় চিঁড়েচ্যাপ্টা অবস্থা নিধির। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন অভিনেত্রী, চোখেমুখে আতঙ্কের ছাপ। সবটাই স্পষ্ট ভিডিয়োয়।

কেন হল এমন পরিস্থিতি? যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটাগরিকের একাংশের দাবি, অনুষ্ঠানস্থল থেকে গাড়ি পর্যন্ত নায়িকাকে রক্ষা করে নিয়ে যাওয়ার দায়িত্বে যে স্বেচ্ছাসেবকেরা ছিলেন, তাঁরাও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঘটনা হায়দরাবাদের। সেখানকার দর্শকের তীব্র নিন্দায় নেটাগরিকেরা। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে তাদের ‘শকুন’ বলেও কটাক্ষ করেছে। এক জন মহিলাকে ঘিরে ‘অস্বস্তি’তে ফেলার অভিযোগে সমালোচিত দর্শক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক