ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৭,৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০১:৩৪:৩৬ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৭,৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৭,৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ
রাজশাহীর বাঘা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় এক চোরাকারবারী পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন গোকুলপুর পদ্মা নদীর চরে ওঁত পেতে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসলে বিজিবি তাকে ধাওয়া করে। ধাওয়ার মুখে সে ব্যাগটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম