ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

বিএমডিএর সঙ্গে ওয়ারপোর মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:১৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০১:১৫:৪৬ অপরাহ্ন
বিএমডিএর সঙ্গে ওয়ারপোর মতবিনিময় সভা বিএমডিএর সঙ্গে ওয়ারপোর মতবিনিময় সভা
 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে বিএমডিএ, পানি সম্পদ মন্ত্রণালয় ও ওয়ারপোর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, অতিরিক্ত সচিব।

 

সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিজ আহমেদ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. প্রকৌশলী মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. ইকবাল হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর হিসাবরক্ষক মো. মিজানুর রহমান, ওয়ারপোর কর্মকর্তা মো. জাহিদ হাসান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রণালয় ও ওয়ারপোর মোট ৩০ জন প্রতিনিধি।

সভায় গত ৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ২০২৫ সনের ৪৫ নম্বর ভলিউমের ৬ষ্ঠ খণ্ড বাংলাদেশ গেজেটে ঘোষিত ‘পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা আদেশ’-এর বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আদেশের ধারা ৩.০ (২)-এ খাবার পানি ব্যতীত অন্য কোনো কারণে নতুন করে নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রাখা এবং খাবার পানি সরবরাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বিদ্যমান নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রাখার বিষয়টি, পাশাপাশি ধারা ৪.০-এর ৫ ও ৬ নম্বর উপধারার সংশোধনের প্রয়োজনীয়তা ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ারপোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় করেন।

 

আলোচনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা চলমান সেচ মৌসুমে বিএমডিএ’র ভূমিকা, বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও সামগ্রিক উন্নয়নে সংস্থাটির গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানি উত্তোলনজনিত সমস্যা, কৃষি উৎপাদনের ওপর এর প্রভাব এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে উভয় সংস্থার কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মত দেন, পারস্পরিক সমন্বয় ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনের টেকসই সমাধান সম্ভব। মতবিনিময় সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার