ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় অক্ষয় খান্না–করিশ্মা কাপুরের ‘অপূর্ণ প্রেম’

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৩৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৩৯:০১ পূর্বাহ্ন
ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় অক্ষয় খান্না–করিশ্মা কাপুরের ‘অপূর্ণ প্রেম’ ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় অক্ষয় খান্না–করিশ্মা কাপুরের ‘অপূর্ণ প্রেম’
বলিউডে সম্পর্ক, বিচ্ছেদ আর অপূর্ণ প্রেম নতুন কিছু নয়। সময়ের সঙ্গে সঙ্গে পুরনো অনেক সম্পর্কের গল্পই ফের ঘুরে ফিরে আলোচনায় আসে। তেমনই একটি পুরনো ভিডিও ঘিরে আবারও চর্চায় উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না ও অভিনেত্রী করিশ্মা কাপুর।

সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে বিনোদন জগতের শিরোনামে রয়েছেন অক্ষয় খান্না। দর্শকদের একাংশের মতে, ছবিতে তাঁর পারফরম্যান্স নায়ক রণবীর সিংকেও ছাপিয়ে গেছে। অক্ষয়ের এই সফল কামব্যাকের মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে করিশ্মা কাপুরের বিয়ের সময়কার একটি পুরনো ভিডিও, যা নতুন করে জল্পনা উসকে দিয়েছে, এক সময় কি সত্যিই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন অক্ষয় ও করিশ্মা?

ভাইরাল ভিডিওতে দেখা যায়, করিশ্মা কাপুর ও তাঁর প্রয়াত স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই সময় আচমকাই অক্ষয় খান্না এসে করিশ্মার গলায় হাত রেখে স্নেহভরে চুমু খান। করিশ্মাও হাসিমুখে শুভেচ্ছা গ্রহণ করেন। মুহূর্তটি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য ও আলোচনা।

নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে বলিউডে অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো ছিল। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যেত, তাঁদের সম্পর্ক নাকি এতটাই গভীর ছিল যে বিয়ের কথাবার্তাও শুরু হয়েছিল। সে সময় করিশ্মার বাবা রণধীর কাপুর নাকি অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। তবে করিশ্মার মা ববিতা এতে সম্মত হননি। করিশ্মা তখন কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং মেয়ের অভিনয় জীবনেই মনোযোগ দেওয়ার পক্ষে ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।

যদিও সেই সময় প্রকাশ্যে অক্ষয় কিংবা করিশ্মা কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। পরে করিশ্মা কাপুর বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। অন্যদিকে অক্ষয় খান্না বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ও সংযত থেকেছেন।

এই পুরনো ভিডিও নতুন করে সামনে আসতেই অনুরাগীরা স্মৃতিতে ফিরে গেছেন। কেউ মন্তব্য করেছেন, সম্পর্কটা টিকলে দারুণ একটা জুটি হতো, আবার কারও মতে, বলিউডে এমন কত সম্পর্কই তো ছিল, যা শেষ পর্যন্ত পরিণতি পায়নি।” অনেকেই মনে করছেন, ভিডিওটি নতুন না হলেও সঠিক সময়ে ভাইরাল হওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

‘ধুরন্ধর এর মাধ্যমে অক্ষয় খান্নার দুর্দান্ত প্রত্যাবর্তন ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এমন সময় এই ভিডিও ভাইরাল হওয়ায় অভিনেতাকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের এই আলোচিত মুহূর্ত যেন আবারও মনে করিয়ে দিচ্ছে, সময় বদলালেও বলিউডের পুরনো গল্প কখনও পুরোপুরি হারিয়ে যায় না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট