ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১

তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:১০:৫৯ পূর্বাহ্ন
তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান
রাজশাহীর তানোরে খেলার সময় একটি পরিত্যক্ত গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) পাইপের ভেতরে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। 

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে।

আটকে পড়া শিশু সাজিদ ওই গ্রামের স্থানীয় বাসিন্দা রাকিবের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, বাড়ির পাশেই একটি পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিংয়ের গর্ত ছিল।

দুপুরে খেলার ছলে শিশুটি অসাবধানতাবশত সেই অরক্ষিত গর্তের ভেতর পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোরিংটির ব্যাস মাত্র পাঁচ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩৫ ফুট। সরু গর্ত হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শিশুটি কিছুক্ষণ আগেও ভেতর থেকে সাড়া দিয়েছে, যা আশার সঞ্চার করেছে। তাকে জীবিত রাখতে পাইপের ভেতর নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে অক্ষত অবস্থায় বের করে আনতে গর্তের চারপাশে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছে।

ওসি শাহীনুজ্জামান আরও বলেন, শিশুটিকে জীবিত উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেকোনো জরুরি চিকিৎসার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে শিশুটি আটকা পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করেছেন হাজারো উৎসুক জনতা। শিশুটি যেন সুস্থভাবে ফিরে আসে, সেই প্রার্থনায় প্রহর গুনছেন তার পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল