ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

অবশেষে থ্রি ইডিয়টস ২ এর চিত্রনাট্য সম্পন্ন

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১০:৩০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১০:৩০:১৯ অপরাহ্ন
অবশেষে থ্রি ইডিয়টস ২ এর চিত্রনাট্য সম্পন্ন অবশেষে থ্রি ইডিয়টস ২ এর চিত্রনাট্য সম্পন্ন
বলিউডের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল অবশেষে ফিরছে দীর্ঘ ১৫ বছর পর নির্মাণ শুরু হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ছবি। পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যে ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন বলে বলিপাড়ার সূত্রে জানা গেছে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ শিক্ষাব্যবস্থার চাপ, স্বপ্ন ও বন্ধুত্বের গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যায়। চলচ্চিত্রটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ভারতের প্রথম ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে ইতিহাস গড়েছিল। সিক্যুয়েলে প্রথম ছবির চার প্রধান চরিত্রই ফিরছেন, আমির খান (র‍্যাঞ্চো), করিনা কাপুর খান (পিয়া), আর. মাধবন (ফারহান) এবং শারমান যোশি (রাজু)। পরিচালনায় থাকছেন রাজকুমার হিরানি; এটি যৌথভাবে প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, হিরানি এবং আমির খান।

সূত্র জানায়, ২০২৬ সালের মাঝামাঝি সময় ছবির শুটিং শুরু হওয়ার কথা। চিত্রনাট্য প্রস্তুত হওয়ায় পুরো টিম উচ্ছ্বসিত। সংশ্লিষ্টদের মতে, প্রথম ছবির সেই ম্যাজিক আবারও ফিরবে, হাসি, আবেগ, অর্থবহ বার্তা, সবকিছু নিয়েই হবে নতুন যাত্রা।

গল্প শুরু হবে প্রথম ছবির শেষ দৃশ্যের প্রায় ১৫ বছর পর। যেখানে পৃথক পথে এগিয়ে যাওয়া চরিত্রগুলো এবার একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য আবার একত্র হবে। র‍্যাঞ্চো, ফারহান, রাজু ও পিয়াকে দর্শক নতুন পরিণত জীবনে দেখবেন, নস্টালজিয়া, কৌতুক ও জীবনের অভিজ্ঞতায় ভরপুর এক নতুন অধ্যায়ে।

দীর্ঘদিন ধরে সিক্যুয়েলের পরিকল্পনা করলেও হিরানি এমন নিখুঁত গল্পের অপেক্ষায় ছিলেন যা প্রথম ছবির ঐতিহ্য বজায় রাখতে পারে। সম্প্রতি তাঁর ‘দাদাসাহেব ফালকে’ বায়োপিক স্থগিত হওয়ায় সেই ফাঁকা সময়ে তিনি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য সম্পন্ন করেন।

হিট ছবির মূল তারকা-দলকে আবার একত্রে পাওয়া এবং শক্তিশালী গল্পের প্রত্যাশায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনেকেরই আশা, ‘থ্রি ইডিয়টস ২’প্রথম ছবির মতোই নস্টালজিয়া ও নতুনত্বের সমন্বয়ে আরেকটি স্মরণীয় সিনেমা হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা