ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও’: মন্দিরা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১২:৪৮ অপরাহ্ন
‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও’: মন্দিরা ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম হটকেক চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। বছর কয়েক আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন; এরপর আরিফিন শুভর বিপরীতে আসে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। সময়ের সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন এই নায়িকা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি; প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে।

এবারও যেন তার ব্যতিক্রম হলো না। গত শনিবার রাতে একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এছাড়াও হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা!

ছবির ক্যাপশনে মন্দিরা তুলে ধরলেনও এমনটাই। লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’

মন্দিরার এই পোস্টটি বেশ সাড়া ফেলে তার ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেন।

অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্স আপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এই পর্ব পেরিয়ে চলচ্চিত্রে নাম লেখান। দুটি সিনেমা করেছেন; তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর এখনও জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট