ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:৩৫:২২ অপরাহ্ন
ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জনপ্রতিনিধির পদ ছাড়লেন, কিন্তু কারণটি যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। দীর্ঘ ২০ বছরের পুরোনো বিএডিসির সার ডিলারশিপ বাঁচাতে তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগের খবরটি ৫ ডিসেম্বর শুক্রবার  সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাতিজা বেগম বরাবরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।
কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে মুঠোফোনে 

চেয়ারম্যান বকুল জানান, সম্প্রতি ২৫ নভেম্বর ২০২৫ তারিখে সরকারের একটি প্রজ্ঞাপনে বলা হয়,বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হবে।  এ নিয়ম কার্যকর হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

তিনি আরো বলেন,২০ বছর ধরে যে ব্যবসা করে আসছি, সেটা হারাতে চাইনা। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার চেয়ারম্যানের মেয়াদ বাকি ছিল আর এক বছর।

এ বিষয়ে ইউএনও খাতিজা বেগম বলেন, চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি আবেদনটি জেলায় ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। যেন ইউনিয়নের জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৯,৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭,২০০ ভোট।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার