ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তার ওপর হামলা; থানায় মামলা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৫:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তার ওপর হামলা; থানায় মামলা রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তার ওপর হামলা; থানায় মামলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ৮ জনের নামে মামলা রুজু হয়েছে।

পাশাপাশি জেলা কৃষি অফিস ঘটনাটির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এ সময় ৩টি ভ্যানে করে ৫ জন কৃষক ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

এরপর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন, “আমার সহকর্মীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চোখের সামনে একজন কর্মকর্তাকে মব তৈরি করে মেরে ফেলার চেষ্টা এ দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, তাকে প্রধান করে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলমকে সদস্য করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিনি বলেন, “আমরা সরেজমিনে তদন্ত করছি। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি ছিল কি না, ঘটনাটি কীভাবে ঘটল—সব যাচাই করছি। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করেছেন। পাশাপাশি ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করে মামলা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, “তদন্ত চলছে, অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার