ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

লিভারে জমা মেদ গলাতে পারে আদা! কী ভাবে খেলে সিরোসিস, ফ্যাটি লিভার নির্মূল হবে?

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:১৬:৪৬ অপরাহ্ন
লিভারে জমা মেদ গলাতে পারে আদা! কী ভাবে খেলে সিরোসিস, ফ্যাটি লিভার নির্মূল হবে? লিভারে জমা মেদ গলাতে পারে আদা! কী ভাবে খেলে সিরোসিস, ফ্যাটি লিভার নির্মূল হবে?
রোজের রান্না তো রোজই দেওয়া হয়। জানেন কি, আদা ফ্যাটি লিভার সারাতেও কার্যকরী! কেবল ফ্যাটি লিভার নয়, পেটের সমস্যা, লিভারের যে কোনও অসুখ, এমনকি সিরোসিসের মতো লিভারের জটিল রোগেও আদা খেলে উপকার হতে পারে।

কেবল মশলা হিসেবেই নয়, ভেষজ হিসেবেও আদার অনেক গুণ রয়েছে। ঋতু পরিবর্তনের সময়ে গলায় খুসখুসে কাশি হলেও চটজলদি ঘরোয়া টোটকা হিসেবে মুখে রাখা যায় আদাকুচি। দীর্ঘ সময়ে গাড়ি বা বাসে যাত্রার সময়ে বমি ভাব হলে মুখে দু’-এক টুকরো শুকনো আদা ফেললেই আরাম। হজমের সমস্যাতেও আদা দিয়ে চা খেলে উপকার হয়। আদার হরেক গুণ। ঘরোয়া টোটকা হিসেবে আদায় ভরসা রাখেন অনেকেই। আদায় এমন উপাদান রয়েছে যা লিভারে জমা চর্বি গলিয়ে দিতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদায় জিঞ্জেরল নামে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যা রোগ প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি এর প্রদাহনাশক গুণও রয়েছে। আদার এই উপাদান ফ্যাট বিপাকে সাহায্য করে। লিভারের স্বাস্থ্য ভাল রাখে।

আদা কী ভাবে খেলে লিভারের সমস্যা কমবে?

আদা-লেবুর জল

এক গ্লাস ঈষদুষ্ণ জলে থেঁতো করা আদা দিয়ে ফুটিয়ে নিন। অল্প ঠান্ডা হলে তাতে লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। এটি শরীরে জমে থাকা টক্সিন বার করে দিতে পারে। বিপাক হার বৃদ্ধি করে, ফ্যাটি লিভারের সমস্যাও কমাতে পারে।

আদা-হলুদের চা

এক কাপের মতো জলে কাঁচা হলুদ বেটে দিন। হলুদ গুঁড়োও দেওয়া যেতে পারে তবে আধ চামচের মতো। এতে এক ইঞ্চির মতো আদা থেঁতো করে দিতে হবে। জলটা ফুটিয়ে নিয়ে ছেঁকে খেলে লিভারের প্রদাহ কমবে। সিরোসিসের সমস্যা থাকলে এই পানীয় উপকারে আসতে পারে।

আদা ও মৌরির চা

ফ্যাটি লিভারের কারণে অনেকের হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা বা অম্বলের সমস্যা হতে পারে। আদা-মৌরির চা খেলে এই সমস্যার সমাধান হতে পারে। এক গ্লাস গরম জলে গোটা মৌরি ও থেঁতো করা আদা দিয়ে ফুটিয়ে চায়ের মতো খেতে পারেন। খাওয়ার পরে এই পানীয় খেলে হজমও দ্রুত হবে।

আদা-পুদিনার ডিটক্স

গরমের দিনে এই পানীয় খেলে পেট ঠান্ডা থাকবে। লিভারের সমস্যা হবে না। এক গ্লাস জলে থেঁতো করা আদা ও একমুঠো পুদিনা দিয়ে ভাল করে ফোটান। ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেলে উপকার হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা