ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:৪৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:৪৬:৪৯ অপরাহ্ন
রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা
যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা আন্দোলন করছেন সেজন্য ৩য় ও ৪র্থ শ্রেনীর পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রধান শিক্ষক। স্কুলেও চলে এসেছে এক তৃতীয়াংশ শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা আর এ সময় পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। শুধু তাই নয় ফোনে ডেকে নেওয়া হয় অন্য বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককেও। অবস্থার বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসে ফোন দেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

বুধবার (৩ নভেম্বর) দুপুরে স্কুলে  অভিভাবকদের সূত্রে জানা যায়, এই স্কুলের সহকারী শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য শিশু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে বলেন। তখন শিক্ষার্থীরা স্কুল চত্তরে বিক্ষোভ করে বলেন আমরা আমাদের শিক্ষক ছাড়া পরীক্ষা দিবো না। এমনকি এ অবস্থায় খবর পেয়ে বিদ্যালয়ে আসেন থানা পুলিশ।  তখন শিক্ষার্থীরা পুলিশের গাড়িও আটকে দেওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ ও শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের শান্ত করতে না পারলে ফিরে যায় থানা পুলিশ। অভিভাবক ও শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষায় বসায় প্রধান শিক্ষক হামিদুর রহমান।  অপরদিকে শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, আমার স্কুলে পরীক্ষা বন্ধ করার জন্য কিছু শিক্ষক গিয়েছিল আমি তা প্রতিহত করে পরীক্ষা নিয়েছি।

 পথচারী ও অভিভাবকরা সূত্রে জানা যায়, যখনি শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তখনই উপজেলার বিভিন্ন স্কুলের ২০-২৫ জনের শিক্ষকদের একটি দল স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোবাইলে ধারণ করতে থাকেন। এমনকি তাদের উৎসাহিত করতে থাকেন তারা। এ পরিস্থিতিতে শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। তিনি পরিস্থিতির বিষয়ে বহিরাগত শিক্ষকদের জিজ্ঞেসা করলে তারা বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছি। আর এই স্কুলের শিক্ষকের ম্যাসেজের মাধ্যমে জানতে পারি এ স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে এ কথা শুনে আমরা অন্য স্কুলের শিক্ষকরা এ বিদ্যালয়ে এসেছি।

এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, পরীক্ষার বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের(শিক্ষকদের) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার