ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আরএমপি রেশন স্টোরের টেন্ডার বিক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৭:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৭:২৬:২৯ অপরাহ্ন
আরএমপি রেশন স্টোরের টেন্ডার বিক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি আরএমপি রেশন স্টোরের টেন্ডার বিক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রেশন স্টোরের ২০২৫-২৬ অর্থবছরের টেন্ডার সিডিউল বিক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, গড়িমসি ও ঠিকাদারদের হয়রানির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাঁধন অ্যান্ড বর্ন এন্টারপ্রাইজ’-এর কর্ণধার মো. বাদশা আলী রাজশাহী পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগপত্রে বাদশা আলী উল্লেখ করেন, ৩০ নভেম্বর তিনি নিয়ম মেনে সিডিউল সংগ্রহের আবেদন করেন। কিন্তু নির্ধারিত সময়ে আবেদন জমা দেওয়া হলেও রেশন স্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সিডিউল সরবরাহে গড়িমসি করেন।

তিনি অভিযোগ করেন, রেশন স্টোর অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর প্রথমে তাঁকে মোবাইলে জানান যে সিডিউল বিক্রি চলবে ২ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু পরে বলা হয়, সময়সীমা অতিক্রম হওয়ায় সিডিউল আর দেওয়া যাবে না। শুধু তিনিই নন, একইভাবে এশা এন্টারপ্রাইজ’-এর মো. কাজল হোসেনসহ আরও কয়েকজন ঠিকাদারও একই ধরনের ভোগান্তির শিকার হয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, সিডিউল বিক্রয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা সময়মতো অফিসে থাকেন না, এবং বিভিন্ন তালবাহানার মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর ঠিকাদারদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এতে রেশন স্টোরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বাদশা আলী তাঁর অভিযোগপত্রে ২ ডিসেম্বরের সিডিউল বিক্রি বাতিল, সিডিউল বিক্রির সময়সীমা পুনরায় বাড়ানো, এবং সব ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয়টি জানতে চাইলে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

টেন্ডার প্রক্রিয়ায় অভিযোগ ওঠায় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে; অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি