ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পুঠিয়ায় অস্বাস্থ্যকর খাবারের হোটেল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:৪৩:১২ অপরাহ্ন
পুঠিয়ায় অস্বাস্থ্যকর খাবারের হোটেল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা পুঠিয়ায় অস্বাস্থ্যকর খাবারের হোটেল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে হোটেল ও রেস্তোরাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও বাসি খাবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এসব খাবার খেয়ে স্থানীয় মানুষজন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে বানেশ্বর বাজারে পরিচালিত মোবাইল কোর্টে একটি হোটেলকে বাসি খাবার বিক্রির দায়ে ৫,০০০ টাকা এবং একটি ওষুধের দোকানকে ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও পুঠিয়া পৌরসভার হাট-বাজারে মাত্র একজন স্যানিটারি ইন্সপেক্টরের ওপর নির্ভর করে খাদ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা চলছে। বানেশ্বর, শিবপুর, বিড়ালদহ, পুঠিয়া, ঝলমলিয়া ও গোন্ডগোহলি বাজারে হোটেলগুলোর রান্না ও পরিবেশ পরীক্ষা করলে দেখা গেছে অপরিষ্কার পাত্র, ঢাকনাবিহীন রান্না, খাবারে মাছি, ধুলাবালি, নোংরা পানিতে গ্লাস ধোয়া, সিগারেটের ছাই পড়া, নোংরা হাতে রান্না ইত্যাদি। রান্নাঘরের ভেতরেও স্যাতসেতে এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ বাবুর্চির খাদ্য নিরাপত্তা আইন বা বাংলাদেশ পিওর ফুড অর্ডিন্যান্স সম্পর্কে কোনো ধারণা নেই।

খাদ্য নিরাপত্তা আইনের ১৪(বি) ধারায় বলা হয়েছে মানহীন খাবার সরবরাহ করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা