ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

নিয়ামতপুরে জোরপূর্বক ৩৫টি গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১৪:৩৬ অপরাহ্ন
নিয়ামতপুরে জোরপূর্বক  ৩৫টি গাছ উপড়ে ফেলার অভিযোগ ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের জন্য ৩৫টি আকাশমণি গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিদাইন গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের মৃত-খোদাবক্স জীবিত থাকা অবস্থায় সরকারের ভিপি সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ওয়ারিশগণ সেই সম্পত্তি ভোগ করছে। কিন্তু খোদাবক্স এর ভাই হোসেন আলীর ছেলে আশরাফুল ইসলাম উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। 

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, 'আমার বাবা সরকারের ভিপি সম্পত্তি সিদাইন মৌজার ৫৬ নম্বর খতিয়ানের ২১৩, ৩৩৯ ও ২৪২ নং দাগে ৩৪ শতাংশ জমি লিজ নিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিলেন। আমার বাবার মৃত্যুর আমরা ওয়ারিশগন উক্ত সম্পত্তি সরকারি নিয়ম মেনে ভোগ দখল করে আসছি। সেই জমিতে আমি ৩৫টি আকাশমণি গাছ লাগিয়েছিলাম। অথচ আমার অনুপস্থিতিতে আশরাফুল ইসলাম গত ২৫ নভেম্বর  সেই গাছ উপড়ে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন, আমি কোন সরকারের ভিপি সম্পত্তি দখল করেনি। আমি সিরাজুল ইসলামের বাবার কাছ থেকে জমি কিনেছি। আমি তার পৈত্রিক সম্পত্তি ক্রয়সূত্রে দখল করেছি। ঐ জমিতে আমন আবাদও আমি করেছি। সিরাজুল ইসলাম আমার নামে মিথ্যে অভিযোগ করেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাবিবুর রহমান অভিযোগ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের