ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

শাহমখদুম বিমানবন্দরে সফল বোম নিষ্ক্রিয়করণ মহড়া: আরএমপি'র চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন কমিশনার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:১৮ অপরাহ্ন
শাহমখদুম বিমানবন্দরে সফল বোম নিষ্ক্রিয়করণ মহড়া: আরএমপি'র চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন কমিশনার শাহমখদুম বিমানবন্দরে সফল বোম নিষ্ক্রিয়করণ মহড়া: আরএমপি'র চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন কমিশনার
 

রাজশাহী মহানগরীর শাহমখদুম বিমানবন্দরে আজ সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) সকালে অনুষ্ঠিত 'Airport Security Exercise- ২০২৫' এ একটি বিমানে থাকা বোমা বা বিস্ফোরক সফলভাবে নিষ্ক্রিয় করে দেখিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রশিক্ষিত দল। মহড়ার সময় আরএমপি'র সদস্যদের চৌকস সমন্বয়, দক্ষতা ও পেশাদারিত্বের সুন্দর প্রতিফলন দেখে পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান সকল অংশগ্রহণকারী সদস্যকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আয়োজনে অনুষ্ঠিত এই নিরাপত্তা মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

মহড়ায় আরএমপি'র সিআরটি (Crisis Response Team) এবং বোম ডিসপোজাল ইউনিট এর সদস্যগণ নিপুণভাবে দেখান যে, একটি বিমানে বিস্ফোরক থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে তা দ্রুত ও নিরাপদে নিষ্ক্রিয় করতে পারে।

শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। এই সফল মহড়ার মাধ্যমে বিমানবন্দর সুরক্ষায় আরএমপি'র সক্ষমতা আবারও প্রমাণিত হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত