ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

৯ বছরের পুরনো ধর্ষণ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৩৮:৩০ অপরাহ্ন
৯ বছরের পুরনো ধর্ষণ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে ৯ বছরের পুরনো ধর্ষণ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে
 

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ জাহেরকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষ্মীপুর জেলার রামগতি থানার নারী ও শিশু মামলা নং-২১১/২০১৪ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাহের চট্টগ্রামে আত্মগোপন করে আছে।

সেই তথ্যের ভিত্তিতে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১৫৫ ঘটিকায় র‍্যাব-৭ এবং র‍্যাব-১১ এর যৌথ দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জাহের (৩৫)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোঃ জাহের লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন চর পোড়াগাছার মোঃ আবুল কাশেমের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত