ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

শাহমখদুম বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী সক্ষমতা প্রদর্শন করল আরএমপি

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৭:০২:৪৩ অপরাহ্ন
শাহমখদুম বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী সক্ষমতা প্রদর্শন করল আরএমপি শাহমখদুম বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী সক্ষমতা প্রদর্শন করল আরএমপি
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া gnov Airport Security Exercise ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক (বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

মহড়ায় দেখানো হয়—একটি বিমানে বিস্ফোরক বা বোমা থাকার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে তা শনাক্ত ও নিস্ক্রিয় করবে। আরএমপির প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং বোম্ব ডিজপোজাল ইউনিট দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলার প্রদর্শনী পরিচালনা করে।

পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান মহড়ার পুরো সময় আরএমপি সদস্যদের নিখুঁত সমন্বয়, দ্রুত সাড়া, দক্ষতা ও পেশাদারিত্ব প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে পুরস্কৃত করেন।

শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষও মহড়ায় অংশ নেওয়া সদস্যদের অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব এবং সমন্বিত প্রয়াসের প্রশংসা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; শাহমখদুম বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি