ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:২১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:২১:৫২ অপরাহ্ন
রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নিসচা-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নিসচা রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সকাল ১০টায় নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নিসচার প্রতিষ্ঠাতা জন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর রোগ মুক্তি কামনায় এবং প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়কে সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজনকে শোভামন্ডিত করেছেন সংগঠনটির উপদেষ্টা ও লায়নস ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্টও বর্তমান রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার প্রকৌ. জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়রসহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী বক্ষব্যাধী হাসপাতালের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী সালাউদ্দিন মিন্টু, শান্তা লাইফের রাজশাহী বিভাগের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান রাকিব, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক ও রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য সবুজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঠনটির সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, তারেক হাসান, প্রকৌ. আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি, খনদকার ইসরাত প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়