ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন আত্রাইয়ে এলজিইডি অফিসে তথ্য চাইতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা: ক্ষোভে সাংবাদিক মহল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিংড়ায় জমিজমা বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০ চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ ৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন দিনাজপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়গুলো বাবা হওয়ার পথে বাধা হতে পারে মানসিক চাপ! বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক পিএসএলে যাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ, কারণ জানাল বিসিবি রানা প্লাজা ধসের ১৩ বছরেও মেলেনি বিচার ও ক্ষতিপূরণ রোজ ৭টি অভ্যাসই যথেষ্ট, শরীরের বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে পারে বুকে ব্যথা ও অস্বস্তি! নেপথ্যে কি গ্যাস-অম্বল না কি হার্টের রোগ? যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবেনা: অর্থমন্ত্রী কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’: ইতালি

সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু ছবি: সংগৃহীত
সাগরপথে সেন্টমার্টিন থেকে টেকনাফ যাবার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে ঘোলারচরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার। তারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর।

তিনি বলেন, ‘স্পিডবোট ডুবিতে উদ্ধার দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এদিকে কোস্টগার্ড জানায়, সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে একটি স্পিডবোট ১০ জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্য রওনা হয়। এই স্পিডবোটের সঙ্গে আরও একটি স্পিডবোট ছিল। দুটি বোট বঙ্গোপসাগরের ঘোলারচর পৌঁছালে হঠাৎ ঢেউয়ের আঘাতে একটি স্পিডবোট ডুবে যায়। পরে অপর স্পিডবোটটি তাদের উদ্ধার করে টেকনাফ শাহপরীর দ্বীপ নিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধি জানায়, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক