ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

আরডিএ কমপ্লেক্সকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন
আরডিএ কমপ্লেক্সকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবিতে মানববন্ধন আরডিএ কমপ্লেক্সকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবিতে মানববন্ধন
রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি ‘বাংলাদেশের ইতিহাস ও পূর্ণাঙ্গ সংস্কৃতি চর্চা কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ভবনটির মূল ফটকের সামনে নাগরিক সমাজের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণ করা হলেও বর্তমানে সেটি উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা হচ্ছে না। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে ভবনটি লিজ দিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

তারা জানান, জুলাই অভ্যুত্থানসহ রাজশাহীর নানা গণআন্দোলনের স্মৃতি বহন করে তালাইমারী এলাকা। এই ভবনে বাংলাদেশের প্রাচীন ইতিহাস, বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ১৯৪৭ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সংগ্রামের ধারাবাহিকতা সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শিশুসহ সব বয়সের মানুষের জন্য এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সংস্কৃতি কেন্দ্রের কাঠামোগত দাবিতে বক্তারা আরডিএ কমপ্লেক্সে- গাড়ি পার্কিং, এম্ফিথিয়েটার, উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরি, আর্ট গ্যালারি, মিউজিয়াম, সুস্থধারার বিনোদন ব্যবস্থা স্থাপনের দাবি জানান। তাদের ভাষ্য, নগরবাসীর চিত্তবিনোদন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং আগামী প্রজন্মের মননশীলতা বিকাশের জন্য এ কেন্দ্র প্রতিষ্ঠা জরুরি।

বক্তারা অবিলম্বে ভবনের লিজ বাতিল এবং এর নাম পরিবর্তন করে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র করার দাবি জানান। একই সঙ্গে ভবনকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পুনর্বিন্যাস না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

তারা আরও বলেন, আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। তবে ভবনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হয়নি। প্রয়োজনে বিকল্প জায়গা পেতে সহযোগিতা করা হবে।

মানববন্ধন পরিচালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ‘বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আন্দোলন এর আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।

মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইন ও মানবাধিকার সম্পাদক হোসেন আলী পিয়ারা,  নারী নেত্রী ঈশিতা ইয়াসমিন, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) সভাপতি শামীউল আলীম শাওন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, গণঅধিকার পরিষদ রাজশাহীর যুগ্ম সদস্য সচিব মো. রানা সহ আরও অনেকে।

মানববন্ধন শেষে ভবনটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ  ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত