ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর

রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী এসপি ফারজানা ইসলাম

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:১০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:১০:১৪ অপরাহ্ন
রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী এসপি ফারজানা ইসলাম রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী এসপি ফারজানা ইসলাম
রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেশনস) এ.টি.এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মাদারীপুর জেলা থেকে রাজশাহীতে এসেছেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি বহুল পরিচিত। এবার তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

অপরদিকে, বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। ২০২৪ সালের ২১ ডিসেম্বর তিনি রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।

দায়িত্বকালীন সময়ে তিনি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন সফল অভিযানে প্রশংসা অর্জন করেন। হারানো মোবাইল ফোন উদ্ধার ও সেবামুখী কার্যক্রমেও তিনি ব্যাপকভাবে সুনাম কুড়ান।

দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (কঙ্গো) দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময়টি স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার