ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:২৫:৩৭ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু
রাজশাহী নগরীর দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে তিনি মাজার জিয়ারত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

পরে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন মিনু। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে অংশ নেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, রাজশাহী মহানগর সেচ্ছ-সেবকদল যুগ্ন আহবায়ক, মোঃ সাইদ আলী (সাইদ), মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানার সদস্য সচিব নাসিম খান, সেচ্ছা-সেবক দল সদস্য মোঃ আবির শেখ  ও চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

অংশ নেন মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি ও (২৮ নং ওয়ার্ড কাউন্সিলর) মোঃ আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, মতিহার থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ন-সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল মোঃ পিয়াস আলী, শাহ-মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী ও শীর্ষ নেতৃবৃন্দরা।

এ সময় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড