ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

সাবেক ছাত্রদলকর্মীকে গলা কেটে ও গুলি করে হত্যা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৬:৪২ অপরাহ্ন
সাবেক ছাত্রদলকর্মীকে গলা কেটে ও গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে এক সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলায় দুই পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক কর্মী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান, রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ, বাবুল ও পলাশ। পরে খালপাড়া মসজিদের কাছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। সাদ্দামের গলা কাটা এবং শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তিনি বিবাহিত ছিলেন এবং দুটি সন্তান রেখে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়।

এরপর রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় রবিন ও রিজন নামে দু'ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা রবিনের মোটরসাইকেল ও কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড ও রাতের হামলার বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার