ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

​সংগীতশিল্পী লিংকন ও ব্যান্ড ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার মামলা করলো রাকসু জিএস

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:৫২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:৫২:০২ অপরাহ্ন
​সংগীতশিল্পী লিংকন ও ব্যান্ড ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার মামলা করলো রাকসু জিএস ​সংগীতশিল্পী লিংকন ও ব্যান্ড ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার মামলা করলো রাকসু জিএস
চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে উপস্থিত না হওয়ায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এবং ব্যান্ড ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, চুক্তি অনুযায়ী কনসার্টে অংশ নিতে রাজি হলেও অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে নিজেদের অপারগতার কথা জানিয়ে আসেননি লিংকন ও মাহের। এতে আয়োজকদের আর্থিক ক্ষতি হওয়ায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর তেজগাঁও থানার ওসিকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আর্টসেলের পক্ষ থেকে লিংকন ও খাদেমুল মাহের ১৯ জুলাই আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

চুক্তির ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম হিসেবে প্রদান করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে ব্যান্ড কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, তারা অনুষ্ঠানে অংশ নেবে না।

এ ঘটনায় আয়োজকদের মোট ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ২৫ আগস্ট আর্টসেলকে উকিল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

তেজগাঁও থানা সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার