ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফটিকছড়িতে আপন দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:১৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:১৫:১৫ অপরাহ্ন
ফটিকছড়িতে আপন দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে আপন দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত আপন দুই ভাই হত্যা মামলার তিনজন পলাতক ও সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর দেড় টায় হাটহাজারী থানার ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মানিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে অন্যতম হলো এ মামলার মূল পলাতক আসামি ওসমান গনি মানিক (৫৮)। বাকিরা হলো, মো. হারুন (৪০) ও আনোয়া পাশা বকুল (৬২)।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ফটিকছড়ি থানার ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন রেজাউল করিম ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী চিৎকার করলে স্থানীয় শতাধিক লোক বাড়িতে ছুটে যায়। উত্তেজিত জনতা রেজাউল করিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় রেজাউলের দুই ভাই,জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড সে সময় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

ঘটনার পর নিহতদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-৩, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪; জিআর-১৫৪/২৪; ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

হত্যাকাণ্ডের পর র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হাটহাজারী থানার ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে অপর দুই পলাতক আসামি হারুন এবং আনোয়া পাশা বকুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা