ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

রাজশাহীর ১৫ সাবেক কাউন্সিলরকে দলে ফেরাল বিএনপি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:০৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:০৫:২৮ অপরাহ্ন
রাজশাহীর ১৫ সাবেক কাউন্সিলরকে দলে ফেরাল বিএনপি রাজশাহীর ১৫ সাবেক কাউন্সিলরকে দলে ফেরাল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৫ জন সাবেক কাউন্সিলরকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সুপারিশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
যেসব সাবেক কাউন্সিলর ফিরে এলেন,
২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব
১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী শামসুন্নাহার নাহার
সাবেক কাউন্সিলর বেবি
১৬নং ওয়ার্ডের বেলাল হোসেন
১৫নং ওয়ার্ডের আব্দুস সোবহান লিটন
২৮নং ওয়ার্ডের আশরাফ হোসেন বাচ্চু
৬নং ওয়ার্ডের নুরুজ্জামান বদি
সাবেক নারী কাউন্সিলর শিখা আক্তার
রুহুল আমিন টুনুসহ আরও কয়েকজন

তারা বিভিন্ন সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নানা দায়িত্বে ছিলেন। তবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়ে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণার পর সংশ্লিষ্ট সাবেক কাউন্সিলররা বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শুক্রবার থেকে মিনুর নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।

মিজানুর রহমান মিনু বলেন, ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। বিএনপি তাদের আসল ঠিকানা। তাদের দলে ফেরায় নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক