ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন
ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক
ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে। গ্রেফতার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র কাবা শরিফ অবমাননা করে স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতর আটকে রাখেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন। 

খবর পেয়ে রাতে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আরও মানুষ জমায়েত হওয়ায় বাজার এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে আটক করে।

নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১