ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

ময়মনসিংহে ৪৮০ বোতল বিদেশি মদভর্তি পিকআপ জব্দ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:২১:৩৮ অপরাহ্ন
ময়মনসিংহে ৪৮০ বোতল বিদেশি মদভর্তি পিকআপ জব্দ ময়মনসিংহে ৪৮০ বোতল বিদেশি মদভর্তি পিকআপ জব্দ
ময়মনসিংহের ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদভর্তি একটি পিকআপ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এতিমখানা মাদরাসা এলাকা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মদবোঝাই পিকআপটি জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে সড়কে টহলরত পুলিশ সেটিকে থামার সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়িটি এগিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করলে হবিরবাড়ি এতিমখানা এলাকার কাছে পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।

পরে পিকআপটি তল্লাশি করে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের মোট ৪৮০ বোতল মদ উদ্ধার করে পুলিশ। জব্দ করা গাড়ি ও মদ ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ‘উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ড।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের