ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৬:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৬:১৯:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার
আমরা সমাজে কিংবা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে প্রায়ই একে-অন্যকে দোষারোপ করি সে দুর্নীতিবাজ, সে কাজ ঠিকমতো করে না। কিন্তু আমি কী করি, তা নিয়ে ভাবি না। প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের থেকেই। এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে মুক্ত আলোচনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে সমাজে কিছু অসুস্থ প্রতিযোগিতা চলছে। এ কারণে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আমাদের সবার জবাবদিহিতা থাকতে হবে। প্রতিটি সংস্থা-ই দুর্নীতি বিরোধী সংস্থা যদি আমরা সঠিকভাবে কাজ করি, তাহলে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠাগুলো আরও শক্তিশালী হবে।

তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে আফিয়া আখতার বলেন, আংশিক তথ্য প্রচার ঠিক নয়। এতে ভুল বার্তা যায়। তথ্য দিতে হলে তা পূর্ণাঙ্গভাবে দিতে হবে নেবো, দেবো এবং প্রচার করবো।

তিনি দেশপ্রেম, বিবেকবোধ ও সামাজিক-ধর্মীয়-নৈতিক মূল্যবোধ পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

রাজশাহী জেলা ও বিভাগীয় দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড