ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

রাবিতে ভূকম্পনজনিত ঝুঁকি মূল্যায়নে পরিদর্শন শুরু, ক্লাস-পরীক্ষা চলবে স্বাভাবিকভাবে

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫৮:১৭ অপরাহ্ন
রাবিতে ভূকম্পনজনিত ঝুঁকি মূল্যায়নে পরিদর্শন শুরু, ক্লাস-পরীক্ষা চলবে স্বাভাবিকভাবে রাবিতে ভূকম্পনজনিত ঝুঁকি মূল্যায়নে পরিদর্শন শুরু, ক্লাস-পরীক্ষা চলবে স্বাভাবিকভাবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক ভূকম্পনের পর আবাসিক হল ও বিভিন্ন একাডেমিক ভবনের নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দকে নিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভূমিকম্পের পর ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কারিগরি কমিটির সরেজমিন পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রস্তাবিতভাবে স্বল্প সময়ের জন্য আবাসিক হল খালি করে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়টিও আলোচনায় আসে।

তবে রাকসু ও হল ছাত্র সংসদের নেতারা বিশ্ববিদ্যালয় বন্ধ না করার পক্ষে মত দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় কোন অবস্থাতেই ক্লাস-পরীক্ষা বন্ধ চান না। ঝুঁকি নিরূপণের কাজ চলাকালে হল খোলা রাখতে হবে এবং এ প্রক্রিয়ায় তাঁরা প্রশাসনকে সহযোগিতা করবেন।

সভায় সিদ্ধান্ত হয়, আবাসিক হল ও একাডেমিক ভবনগুলো পর্যায়ক্রমে কারিগরি কমিটি পরিদর্শন করে ঝুঁকি নিরূপণ করবে। প্রয়োজনে অন্য ভবনেও একই প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা