ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

স্বীকৃতির দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:১২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:১২:২০ অপরাহ্ন
স্বীকৃতির দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন স্বীকৃতির দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারীর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার পর থেকে বরিশাল ইউনিয়নের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নজরুল ইসলামের পুত্র মাজহারুল ইসলাম রনির বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত অবস্থায় তরুণীর সঙ্গে টিকটকের মাধ্যমে রনি পরিচিত হন।

পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় আড়াই বছর ধরে তারা সংসার করেন। কিন্তু বিয়ের বিষয়টি রনির পরিবার জানতে পারলে তরুণীকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এরপর রনিও তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। স্বীকৃতির দাবিতে টাঙ্গাইল থেকে পলাশবাড়ীর নজরুল ইসলামের বাড়িতে এসে অনশন শুরু করেন তিনি।

অনশনরত তরুণী লাভলী সাংবাদিকদের বলেন, “রনি আমাকে বিয়ে করেছে, আমরা আড়াই বছর সংসার করেছি। এখন তার পরিবার আমাদের বিয়েকে মানছে না বলে সে আমাকে এড়িয়ে যাচ্ছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়ব না। তার সন্তান আমার গর্ভে রয়েছে।

এদিকে রনির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ১৭ নভেম্বর লাভলীকে তালাক দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মাজহারুল ইসলাম রনির মন্তব্য জানতে তাকে পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্ট জানান, “ভুক্তভোগী অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন