ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নগরীতে আমচত্ত্বর এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:০৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:০৬:২৬ অপরাহ্ন
নগরীতে আমচত্ত্বর এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর নগরীতে আমচত্ত্বর এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে থানার টহল পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে অক্ষম ছিল। পরে তার স্কুল ব্যাগে থাকা খাতার তথ্য থেকে জানা যায়, শিশুটির নাম সায়ন।

উদ্ধারের পর শিশুটিকে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। শিশুটির পরিচয় শনাক্তে আরএমপি ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিশুটির স্বজনরা পোস্টটি দেখে তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।

তথ্য যাচাই-বাছাই শেষে আজই শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী।

নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার আনন্দ প্রকাশ করে এবং শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি