ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৬:২২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৬:২২:৪২ অপরাহ্ন
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন
হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

একই দাবিতে দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেও আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে বিভাগীয় কমিশনারের কাছেও তারা স্মারকলিপি জমা
দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়—রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও মাস্টাররোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০/২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত। সিটি করপোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি করপোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

দীর্ঘদিন দাবি উপেক্ষিত হওয়ার পর কর্মচারীরা হাইকোর্টে রিট (নং৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন—যার ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানে কর্মচারীদের স্থায়ীকরণ সম্পন্ন হলেও রাজশাহী ওয়াসায় তা বাস্তবায়ন হয়নি।

এছাড়াও খুলনা ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্ত এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিস আদেশ অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। রায় বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও জানা যায়।

ওয়াসা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলন বা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা