ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

চট্টগ্রামের পাঁচলাইশে ফ্ল্যাটে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:১০:২৯ অপরাহ্ন
চট্টগ্রামের পাঁচলাইশে ফ্ল্যাটে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামের পাঁচলাইশে ফ্ল্যাটে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন একটি ফ্ল্যাটে র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাত সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদক বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা মোঃ মীর মোশাররফ হোসেনকে (৪৫) আটক করা হয়।

পরে ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে হালকা বাদামি রঙের কাঁধের ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য মতে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু