ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বেপরোয়া বাইক রেসিংয়ের বলি সাংবাদিকের গাড়ি: দালালির ফাঁদে অভিযুক্ত মুক্ত, থানায় ২ ঘণ্টা অপেক্ষার পরও ওসি'র দেখা মেলেনি!

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৩৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৩৪:৪৫ অপরাহ্ন
বেপরোয়া বাইক রেসিংয়ের বলি সাংবাদিকের গাড়ি: দালালির ফাঁদে অভিযুক্ত মুক্ত, থানায় ২ ঘণ্টা অপেক্ষার পরও ওসি'র দেখা মেলেনি! বেপরোয়া বাইক রেসিংয়ের বলি সাংবাদিকের গাড়ি: দালালির ফাঁদে অভিযুক্ত মুক্ত, থানায় ২ ঘণ্টা অপেক্ষার পরও ওসি'র দেখা মেলেনি!
 
রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুরের নাপিতপাড়া এলাকায় বেপরোয়া গতিতে বাইক রেসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিকের মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এই ঘটনায় স্থানীয় এক 'প্রভাবশালী দালাল' চক্রের হস্তক্ষেপে অভিযুক্ত কিশোরকে পালাতে সহায়তা এবং পরবর্তীতে পুলিশের চরম অবহেলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, স্থানীয় দালাল চক্রের প্রভাবে অভিযুক্ত সহজেই পার পেয়ে যায়। আর থানায় প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও তিনি বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের দেখা পাননি।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বাঘা থানাধীন নাপিতপাড়া এলাকায় তিনজন উঠতি বয়সী কিশোর বেপরোয়া গতিতে বাইক রেসিং করছিল। এসময় আলিফ (১৭) নামের এক কিশোর (সুজুকি জিক্সার ১৫০ সিসি চালক, মনিগ্রাম বাজার এলাকার মুক্তারের ছেলে) নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় পত্রিকা 'রাজশাহীর সময়' ও 'সাপ্তাহিক বাংলার বিবেক'-এর বাঘা প্রতিনিধি রানা শেখের (৩১) থামানো ইয়ামাহা আরওয়ানফাইভ (R15) মোটরবাইকের সঙ্গে ধাক্কা মারে।

দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, সাংবাদিক রানা শেখের দামি আরওয়ানফাইভ (R15) বাইকটি গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়।

স্থানীয়রা অভিযুক্ত কিশোর আলিফকে আটক করে। এসময় মালেক (৪৮) নামের এক ব্যক্তি (গরুর দালাল ফরার ছেলে, যিনি এলাকায় প্রতিনিয়ত নেতার ভূমিকায় থাকেন) ঘটনাস্থলে এসে মিমাংসার আশ্বাস দিয়ে বাইক ও কিশোরকে নিজ হেফাজতে নেন। সাংবাদিক রানা শেখ প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসিতে যান। ফিরে এসে দেখেন আলিফ ও তার বাইক ঘটনাস্থলে নেই।

সাংবাদিক রানা শেখের অভিযোগ, স্থানীয় মালেক টাকা খেয়ে কিশোর আলিফকে তার মোটরবাইক নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছেন। অর্থাৎ, স্থানীয় দালাল চক্র ঘটনার শুরুতেই আইনকে পাশ কাটিয়ে অপরাধীকে পালাতে সুযোগ করে দিয়েছে।

প্রতারণার ঘটনা বুঝতে পেরে সাংবাদিক রানা শেখ তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল দেন। এরপর বাঘা থানা পুলিশের এএসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিককে মামলা করার পরামর্শ দেন এবং ক্ষতিগ্রস্ত মোটরবাইকটি থানায় নিয়ে যান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি