ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:৫৫ অপরাহ্ন
সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা
শুক্রবার (২১ নভেম্বর) ভোর থেকে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। সেখানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

সপ্তাহজুড়ে চলা বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট উঠল ফাতিমা বোশের মাথায়। এ বছর মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকান এই সুন্দরী।

সকালে প্রথমেই বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা ৩০ জনের নাম। সেই তালিকায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে বাংলাদেশের নাম উঠে আসে। তবে পরের রাউন্ড, অর্থাৎ সেরা ১২ জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। সেরা ত্রিশেই থেমে গেছে তার যাত্রা।

তবে পুরো প্রতিযোগিতাজুড়ে অনলাইন ভোটিং সেগমেন্টগুলোতে বেশ ভালো জনসমর্থন পান মিথিলা। প্রিলিমিনারির বিভিন্ন ক্যাটাগরিতেও নজরকাড়া সাফল্য অর্জন করেন। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে হাতে বোনা জামদানি শাড়িতে তৈরি তার জাতীয় পোশাকটি ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। যদিও সামগ্রিক প্রতিযোগিতায় ফাইনালিস্টদের মধ্যে না থাকলেও সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা।

এদিন গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন এবারের আসরের বিজয়ী ফাতিমা। এই প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার “সুপার বোল” হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। এদিকে ফাইনালে প্রতিযোগীদের করা হয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক