ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

বেজিঙের হুমকির জেরে তৎপর হল টোকিয়ো, চিনে থাকা জাপানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৮:৪১ অপরাহ্ন
বেজিঙের হুমকির জেরে তৎপর হল টোকিয়ো, চিনে থাকা জাপানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা বেজিঙের হুমকির জেরে তৎপর হল টোকিয়ো, চিনে থাকা জাপানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা
তাইওয়ানকে ঘিরে চিন এবং জাপানের সংঘাত এ বার নতুন মাত্রা পেল। বুধবার চিনের মাটিতে থাকা জাপানি নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা পাঠিয়েছে টোকিয়ো। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার মঙ্গলবার চিনে বসবাসকারী জাপানি নাগরিকদের ‘বাড়ির বাইরে চিনা নাগরিকদের বিষয়ে সতর্ক থাকতে’ পরামর্শ দিয়েছে।

জাপানি বিদেশ দফতরের ওই সতর্কবার্তায় একা একা দূরে ভ্রমণ, বিশেষত শিশুদের সঙ্গে নিয়ে বাইরে বেরোলে বিশেষ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘যদি কোনও ব্যক্তি বা দলকে একটুও সন্দেহজনক বলে মনে হয় তা হলে একদমই তাঁদের সঙ্গে কথা বলবেন না। এবং সেই স্থান যত দ্রুত সম্ভব ত্যাগ করবেন।’’

প্রসঙ্গত, শুক্রবার চিনা প্রতিরক্ষা দফতর হুঁশিয়ারি দিয়েছিল, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ‘ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের’ মুখে পড়বে জাপান। জবাবে শুক্রবার রাতেই (ভারতীয় সময়) চিনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছিল টোকিয়ো। সেই চাপানউতোরের আবহেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে জাপানের তরফে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাইনরু কিহারা মঙ্গলবার বলেন, ‘‘আমরা দেশ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সেই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অবস্থাকে বিবেচনা করে সেই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি।’’

প্রসঙ্গত, গত তিন বছরে একাধিক বার তাইওয়ান প্রণালী দিয়ে তাইওয়ানের জল এবং আকাশসীমায় ঢুকে পড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বেজিং। ২০২২ সালের অগস্টে চিনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সে সময় ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চিনা যুদ্ধবিমান। চিন-তাইওয়ান সঙ্কটের আবহে সে সময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। সে সময় পূর্ব চিন সাগর থেকে কয়েকটি জাপানি যুদ্ধজাহাজও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম বার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজের ‘অনুপ্রবেশ’ ঘিরে দু’দেশের সংঘাতের শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ