ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন প্রতারণায় নিঃস্ব শত শত ক্রেতা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:১৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:১৭:৩৭ অপরাহ্ন
অনলাইন প্রতারণায় নিঃস্ব শত শত ক্রেতা অনলাইন প্রতারণায় নিঃস্ব শত শত ক্রেতা
আমের মৌসুম না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপাইনবাবগঞ্জের বাগান থেকে সারা বছর অর্ডার করতে পারবেন ‘মজাদার ও রসালো কাটিমন আম’ এমন চাটুকার সব বিজ্ঞাপন দিয়ে অনলাইনে চলছে রমরমা প্রতারণা। 

এসব অনলাইন পেজে সরল মনে আমের অর্ডার দিয়ে টাকা ও আম দুটোই হারিয়েছেন অনেক ক্রেতা। এসব ভুয়া অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে দিশেহারা হচ্ছেন শতশত ক্রেতা।

এমন একটি অনলাইনে পেজ চাপাইনবাবগঞ্জের কাটিমন আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারনার ফাদে ফেলছেন ‘বিডি অফিসিয়াল ম্যাংকো হাউস’ নামের একটি অনলাইন পেজ। এই পেজে আমের লোভনীয় অফার দিয়ে চালাচ্ছে প্রতারণা। 

এই পেজে আমের অর্ডার দিয়ে প্রতারণার ফাঁদে পড়ে ১১হাজার টাকা হারিয়েছেন রাজশাহীর চারঘাটের এক ব্যক্তি। ওই ব্যক্তি ছাড়াও অনেকেই আমের অর্ডার দিয়ে আমও পাননি। উল্টো খুইয়েছেন হাজার হাজার টাকা। 

আম নিয়ে কিভাবে প্রতারণার শিকার হলেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, চাপাইনবাবগঞ্জের কাটিমন আমের অর্ডার করি  ‘বিডি অফিসিয়াল ম্যাংকো হাউ’ এই পেজে। পরে কোড দিবার নাম করে সরল মনে কুরিয়ারের লোক সেজে তারা আমার কাছ থেকে প্রতারণা করে ১১হাজার টাকা নিয়েছেন। তাদের ব্যবহৃত ০১৩৩৮৬১০৫৪৭ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা বলছেন আমাদের অফিস চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রিয়া ফার্নিচার এর দোকানের পাশে । অথচ খোঁজ নিয়ে জানাগেছে এমন কোন অফিসই নেই। পরে প্রশাসনের মাধ্যমে ওই ব্যক্তি খোঁজ নিয়ে জানেন, মূলত এরা প্রতারক। এদের মোবাইল ট্র্যাক করা জানা যায় এরা মূলত নড়াইলের ঘরোরিয়া পেরুলি এই এলাকায় অবস্থান করছে। আর যে সিম ব্যবহার করছে সেটা আবুল হোসেন নাম দিয়ে সিম উত্তোলন করা। যার বাড়ী শরিয়তপুর জেলার সদর থানার ফরিদপুর ডামিডা এলাকার নামে। পরে ওই ব্যক্তি নিশ্চিত হন তিনি প্রতারণার শিকার। ওই ব্যক্তি ছাড়াও চারঘাট-বাঘা ছাড়া বিভিন্ন এলাকায় শতশত মানুষ আজ প্রতারণার শিকার হচ্ছে। অসময়ে আমের চাটুকার বিজ্ঞাপন দেখে আমের অর্ডার দিয়ে নিস্ব হচ্ছেন। 

এসব ভুইফোড় অনলাইন চিহিৃত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগিসহ এলাকার সচেতন মহল। 

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অনলাইনে অর্ডার করতে হলে ভালো ভাবে যেনে শুনে অর্ডার করতে হবে। ভুঁইফোঁড় অনলাইনের ভিড়ে আসল-নকল বোঝা মুশকিল। আর অনলাইনে পন্য হাতে না পাওয়া পর্যন্ত কাউকে অগ্রিম টাকা দিবেন না বলে সর্তক করেন ওসি মিজান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন