ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০১:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০১:০৭:৫৬ অপরাহ্ন
বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই....
বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বার্হী কমিটির  অন‍্যতম সদস্য আলহাজ্ব মো: মতিয়ার রহমান তালুকদার আমাদের মাঝে আর নেই। সোমবার (১৭ নভেম্বর) সন্ধা ৭টা ১৫ মিনিটের সময় ঢাকার বেসরকারী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে......রাজেউন)।

মতিয়ার রহমান তালুকদার তার দীর্ঘ দীর্ঘ রাজনৈতিক জীবনের নানাবিধ উত্থান-পতন পেরিয়ে প্রথম আলোচনায় আসেন ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের আমলে। সে সময় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বরগুনা-৩ (আমতলী-তালতলী)আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 


বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন তালুকদারের ৮ পুত্রের মধ‍্যে তৃতীয় ছেলে মতিয়ার রহমান তালুকদার।  তিনি ১৯৪৭ সালে তারিকাটা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পরেন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের  দায়িত্ব পালন করেছেন। 

পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন । ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরগুনা-৩(আমতলী-তালতলী) আসন থেকে প্রার্থী হন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মতিয়ার রহমান তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তীতে শেখ হাসিনা তিনটি আসনে বিজয়ী হওয়ায় বরগুনা-৩ আসনটি শূন‍্য ঘোষনা করা হলে ২০০২ সালের উপ-নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে মতিয়ার রহমান তালুকদার বিপুল ভোটের ব‍্যবধানে জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তৎকালীন ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে আসন পুন:নির্ধারণের পর মতিয়ার রহমান তালুকদার নবম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় ক্রন্দোলনের কারনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি। জনপ্রিয় এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বরগুনাসহ আমতলী-তালতলী জুড়ে রাজনৈতিক অঙ্গনে ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার এ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনের বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা, বরগুনার স্থানীয় সকল সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক মহল, সামাজিক ব‍্যক্তিবর্গ। আমতলী-তালতলীর রুপকার এমপি মতিয়ার রহমান তালুকদার এর হঠাৎ মৃতুতে বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনের সাধারণ মানুষ একজন রাজনৈতিক অভিভাবককে হাড়িয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক