ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নাইটি পরে স্বস্তিকার ছবি!

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:৪৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:৪৪:২৯ অপরাহ্ন
নাইটি পরে স্বস্তিকার ছবি! ছবি: সংগৃহীত
স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই একরাশ স্বতঃস্ফূর্ততা। তাঁর কথা-বার্তা, আচরণ— সবেতেই এক অদ্ভুত সহজাত নির্লিপ্ততা। মনে যা আসে, মুখে তাই বলেন। আর সেই নির্ভিক স্বভাবই তাঁকে বারবার আলাদা করে তোলে।

কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ছোট্ট সেলফি-ভিডিয়ো যেন ফের চোখে আঙুল দিয়ে দেখাল, অভিনেত্রী নিজের জীবনে কী ভেতরকার রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন। অটোর হেলে-দুলে চলার মধ্যে তোলা সেই ভিডিওতে খোলা চুলে বাতাস, চোখে চেনা কাজল, আর চিবুকে টানা নতুন শার্পনেস— যেন বলছিল অন্য এক গল্প। মনে হচ্ছিল, গত কয়েক মাসে স্বস্তিকা নিজের শরীর আর নিজের ভরসাকে সমান তালে যত্ন করে গড়ে তুলেছেন। তাই অবাক হয়নি নেটিজেনরা। বিস্ময়ে ছুটে এসেছে প্রশ্ন— “এত ওজন কমালে কীভাবে?” এক মহিলা সরল কৌতূহলে লিখেছিলেন, “কীভাবে এত রোগা হলে, স্বস্তিকা?”

স্বস্তিকা থামেননি, লুকোননি, সংকোচও করেননি। বরং উলটো— নিঃশব্দে লড়াই করা ছ’মাসের গল্পটাই তিনি শেয়ার করলেন খোলাখুলি, অকপট ভাষায়।

“হ্যাঁ, ছ’মাস ধরেই কমিয়েছি। রোজ ৩০ থেকে ৪৫ মিনিটের ব্রিস্ক ওয়াক। দিনে মাত্র একবেলা খাবার। রুটি-ভাত-পাউরুটি একেবারে বন্ধ। ভাজাভুজি থেকে দূরে। মিষ্টি বা চকোলেট ছাড়া আমার পক্ষে অসম্ভব— তাই সেগুলো বাদ দিইনি ঠিকই, কিন্তু বাকি সব মেদ-টানা খাবারকে বলেছি না। একটু সময় লাগে, তবে লেগে থাকলে ফল পাওয়া যায়।”

ওয়েট লস সিক্রেট শেয়ার করলেন স্বস্তিকা।

এই স্বীকারোক্তির সরলতায় লুকিয়ে থাকে এক নারীর দৃঢ়তা— আলো-ঝলমলে তারকাজীবনেও নিজের শরীর-মনকে নিয়ন্ত্রণে আনার সংগ্রামী সিদ্ধান্ত। নিজের পথে হাঁটার, নিজেকে গড়ে তোলার এক নিঃশব্দ যাত্রার ফলাফলই যেন আজ দৃশ্যমান।
আর সেই পথের মাঝেই আজ সকাল সকাল নতুন আরেক গল্প সোশ্যাল মিডিয়ায়।

সাধারণ বাঙালি গৃহিণীর মতো স্লিভলেস নাইটি পরে হেসে-খুনসুটি ভরা এক পোস্ট। লিখলেন—“Sending silly photos to chhana and friends. Gariahat এর নাইটি ইস দা বেস্ট.”

একজন মজা করে মন্তব্য করলেন, “ওএমজি, তুমিও নাকি আমাদের মতো গড়িয়াহাটের জিনিস পরো!”
উত্তরে স্বস্তিকা আরও নির্দ্বিধায়, আরও আপন ভঙ্গিতে লিখলেন—“পুরো জীবনটাই গড়িয়াহাট। নাইটি, পেটিকোট, ব্লাউজ, জাঙ্ক গয়না, বেডকভার, পাপোশ— সবই।”  

গড়িয়াহাটের সেই বিখ্যাত নাইটি— যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মেয়ের প্রতিদিনের স্বস্তি, আর পাঁচটা বেলার হাসি। সেই নাইটিতেই স্বস্তিকার এই ছবির মুহূর্ত যেন আরও আপন, আরও জীবন্ত হয়ে উঠল। রেড কার্পেটের ঝলকানি থাক, ক্যামেরার ফোকাস থাক, দিনের শেষে নিজের আরামটাই সত্যি। নিজের হাসিটাই আসল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক