ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহী দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:১৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:১৩:০৭ অপরাহ্ন
রাজশাহী দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত রাজশাহী দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমানকে (১৫) হত্যা এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

শনিবার বিকেলে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র, উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান। বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত এবং কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

এদিকে, পুলিশ হেফাজতে থাকা মামলার প্রধান আসামি লিমন মিয়ার ভিডিও জবানবন্দি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছেন আদালত। রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ শনিবার এই আদেশ এবং আগামী ১৯ নভেম্বর পুলিশ কমিশনারকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার পাওয়া সর্বোচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামি লিমনের পাহারায় ওই চার পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তাদের দায়িত্বে থাকাকালীন সময়েই আসামির ভিডিও বয়ান রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা পুলিশের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অধিকতর তদন্তসহ বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তৌসিফের বাবা বিচারক মোহাম্মদ আব্দুর রহমান বাদী হয়ে লিমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত জিজ্ঞাসাবাদের জন্য আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) বিচারকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল